ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ‌্যেই জাতীয় পার্টির রাজনীতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘সন্ত্রাসী, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ‌্যেই জাতীয় পার্টির রাজনীতি।’
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে জামালপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র‌্য এবং বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে আছে।‘
দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেসিডিয়াম সদস্য অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাত্তার হোসেন, মীর শামসুল আলম লিপটন এবং জামালপুর জেলা যুব সংহতির সভাপতি অ‌্যাডভোকেট আনিসুর রহমান মানিক বক্তব‌্য রাখেন।