ঢাকাWednesday , 5 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৩১ জুলাই রাতে কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানকে ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৪ সংগঠন সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী।
বুধবার (৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সংঘটনকারী ও ধামাচাপা দেয়ার চেষ্টাকারী ব্যক্তিদের দ্রুততম সময়ে চিহ্নিত করে গ্রেফতার করার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রের সম্পর্ক খুঁজে দেখার জোর দাবি জানানো হয়।
নেতারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশের গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।