ঢাকাTuesday , 4 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপা গণমানুষের আস্থা-ভালোবাসার রাজনৈতিক শক্তি

Link Copied!

নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি (জাপা) হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, দেশের মানুষ জাপার দিকে তাকিয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে।
দেশের মানুষের বিশ্বাস জাপাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
দলের চেয়ারম্যান নেতাকর্মীদের জাপাকে আরও শক্তিশালী করার আহ্বানও জানান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে দলের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, প্রচার সম্পাদক মসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমবেশ মণ্ডল মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদ হোসেন সেন্টু ও শাহজাহান কবির প্রমুখ।