ঢাকাSaturday , 25 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
শনিবার (২৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চলে বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছেন। কোনো কোনো অঞ্চলে এইবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘর-বাড়ি, জমি-জমা নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এর মধ্যে ফারাক্কা বাধ খুলে দেওয়ার ধ্বংস তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুল বিল্ডিং নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। করোনা মহামারির মধ্যে এই বন্যায় মানুষ চরম অসহায় হয়ে পড়েছেন।’
তারা আরো বলেন, ‘বানভাসিদের জন্য প্রয়োজন সাময়িক আশ্রয় শিবির ও প্রয়োজনীয় ত্রাণ সাহায্য। আমরা অসহায়দের আশ্রয় কেন্দ্রে স্থান দিয়ে প্রয়োজনীয় ত্রাণ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি করছি। বন্যা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষককে প্রয়োজনীয় চারা বীজ ও ঋণ প্রদানের জন্যও দাবি করছি। আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনে কোনো সরকারই যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। এই ক্ষেত্রে মানুষের দুর্দশা ও দেশের সম্পদ জমি-জমা ফসল ও পশু রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ। সঠিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া যা অসম্ভব।’