ঢাকাMonday , 20 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় বিএনপি নেতা আউয়াল খানের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান (৫৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে তিনি মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, আবদুল আউয়াল খানকে গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষার ফল পজিটিভ হন। এর মধ্যে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি কুমিল্লার দ্বেবিদারে। আবদুল আউয়াল খানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।