ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা সচলে আবেদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চে। কার্য তালিকাভুক্ত রয়েছে।
খুরশিদ আলম খান বলেন, ওই মামলায় হাইকোর্ট বিভাগ ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।
লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।
এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় এ মামলা দায়ের করেন। পাটকলের আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।