ঢাকাSunday , 5 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত‌্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী। তিনি বলেন, ‘করোনার এই সংকটকালে পাটকল বন্ধে সিদ্ধান্ত আত্মঘাতী।’ রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে তিনি এই আহ্বান জানান।
আশরাফ আলী বলেন, ‘পাটশিল্পকে বাঁচাতে পাটকলগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করতে হবে।’
আওয়ামী লীগের নির্বাচনি ঘোষণায় বন্ধ পাটকল চালুর কথা বলা হয়েছিল উল্লেখ করে আশরাফ আলী বলেন, ‘সেই ওয়াদা থেকে সরে এসে পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মানি না।’ করোনার সময় পরিবেশবান্ধব পাটশিল্পের চাহিদা বেড়েছে বলেও তিনি মন্তব‌্য করেন।