ঢাকাMonday , 29 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংক‌টে মান‌বিকতার হাত বা‌ড়ি‌য়ে দেওয়া আ.লী‌গের ঐ‌তিহ্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই দলের ঐতিহ্য।
সোমবার (২৯ জুন) দুপুরে টিএসসিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনার এই দুর্যোগে গত ১০০ দিন ধরে অসহায় ভাসমান মানুষের প্রতিদিন দু’বেলা খাবার বিতরণ কর্মসূচিতে বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের।
দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ উল্লেখ করে কাদের বলেন, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিগত সত্তর বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ।
তি‌নি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিরা এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে চশমা, মাস্ক, পিপিই, সাবান, সেনিটাইজার, স্প্রে মেশিনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় জীবনে যেকোনো দুর্যোগ ও সংকটে তরুণরা এগিয়ে এসেছে, তাদের সম্মিলিত তারুণ্য অসহায় মানুষের সাহস জোগাবে।
তিনি বলেন, করোনাকালে দলীয় নেতাকর্মীরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়িয়েছে, এজন্য বেশি সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগের ৬ জন নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, দলীয় সংসদ সদস্যসহ দেশের বিভিন্নস্তরের নেতাকর্মী প্রাণ হারিয়েছে।
সংকটের সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকটকালে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে, মতামত নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, করছেন সমন্বয়, তার নেতৃত্বে সবার সহযোগিতায় এ সংকট কাটিয়ে ওঠবো ইনশাআল্লাহ।