নিজস্ব প্রতিবেদক : করোনা থেকে সুস্থ হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সবশেষ করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।
শনিবার (২৭ জুন) বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন এ তথ্য জানিয়েছেন।
কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, করোনা পজিটিভ নিয়ে স্যার (বাণিজ্যমন্ত্রী) গত ১৭ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। আজ (১০ দিন পর) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে চিকিৎকের পরামর্শ অনুযায়ী স্যার আরও ১৫ দিন বিশ্রামে থাকবেন।

