ঢাকাSaturday , 27 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরের আম যাচ্ছে বিদেশে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আমের বাম্পার ফলন হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এ উপজেলার বগাছড়ি থেকে ২ হাজার ৬০০ কেজি ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি জাতের আম ইতালিতে এবং ৪০০ কেজি আম যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) কৃষি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আরো ৮ হাজার ৫০০ কেজি আম রপ্তানির আদেশ পাওয়া গেছে। চিনেও আম রপ্তানির চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, এ মৌসুমে ৭০-৮০ টন আম এ উপজেলা থেকে রপ্তানি করা যাবে।
কামরুল ইসলাম ভূইয়া বলেন, ‘‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় এ উপজেলায় ল্যাংড়, হিমসাগর, আম্রপালি, মল্লিকাসহ অন্যান্য জাতের আমের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’’
‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এর পরিচালক মো. মেহেদী মাসুদ জানান, এ প্রকল্পের আওতায় স্থানীয় হর্টিকালচার সেন্টারের সরাসরি তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আমচাষিদের বাগানের নিবিড় পরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ এবং সহযোগিতা দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রকল্প এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য প্রকল্পের নিজস্ব ট্রাকের মাধ্যমে আম পরিবহন করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।