ঢাকাWednesday , 24 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা টেস্ট নিয়ে হয়রানি বন্ধের দাবি জিএম কাদেরের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্ট নিয়ে ভোগান্তির অভিযোগ এনে হয়রানি বন্ধ করে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার (২৪ জুন) এক ভিভিও বার্তায় তিনি এ দাবি করেন।
জিএম কাদের বলেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে, সে হারে টেস্ট করার সুযোগ বাড়েনি। আবার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্ট করাতে পারছেন না। চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সংকট তো আছেই।
শুধু তাই নয়, করোনা টেস্টের ফল পেতে ১০ থেকে ১৫দিন পর্যন্ত লেগে যায়। দেখা যায়, ফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি সংক্রমিত করে আরো অনেককে। অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। করোনা আক্রান্তদের সারা দেশে সুচিকিৎসা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় সংখ্যায় টেস্ট করা বাড়ালে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাবেন এবং সংক্রমণের সংখ্যাও কমবে। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ এ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। তাই প্রত‌্যেক জেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে।