ঢাকাWednesday , 24 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিডিডিআর,বিতে করোনা পরীক্ষা শুরু ২৬ জুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইসিডিডিআর,বিতে আগামী ২৬ জুন থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠানটি বলছে, নমুনা দেওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।
বুধবার (২৪ জুন) আইসিডিডিআর,বি এর মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, প্রাথমিক পর্যায়ে টেস্টের জন্য রোগীদের http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যম্যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাবে। টেস্টের ফি ডেবিট/কেডিট কার্ড অথবা অনলাইন ব‌্যাংকিং/মোবাইল ব‌্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
তিনি বলেন, এই ওয়েব অ্যাপ্লিকেশন আজ ২৪ জুন সন্ধ্যা ৬টায় নিবন্ধনের জন্য উন্মুক্ত হবে। প্রতি টেস্টের খরচ সর্বসাকুল্যে ৩,৫০০ টাকা (তিন হাজার পাঁচশ টাকা)। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।
আইসিডিডিআর,বির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মণ্ডল বলেন, ‘রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয়। তাই কোভিড-১৯ রোগীদের উন্নত মানের সেবার জন্য আমাদের ডায়াগনস্টিক সেন্টারকে পুনঃসংস্কার করেছি।’