ঢাকাSaturday , 20 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামাল লোহানী ছিলেন প্রগতিশীল আন্দোলনের বাতিঘর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব‌্যক্তিত্ব, প্রথিতযশা সাংবাদিক, ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
শনিবার (২০ জুন) এক বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ‘কমরেড কামাল লোহানী এ দেশের প্রগতিশীল আন্দোলনের বাতিঘর। বাম প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবক ও পথপ্রদর্শক। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সুখ-দুঃখের সাথি। তার মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো।’
তারা আরো বলেন, ‘সমাজতন্ত্র-সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে কমরেড কামাল লোহানী নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। রাজনীতি আর সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ষাটের দশক থেকে তিনি রাজপথে সোচ্চার ছিলেন। ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে ছিলেন সামনের কাতারে। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে খণ্ডিত ও বিকৃত করার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা।’
সিপিবির নেতৃবৃন্দ কামাল লোহানীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।