ঢাকাSunday , 19 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কেন নয় : হাইকোর্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিশু ধর্ষণকারীদের সাজা মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’
উল্লেখ্য, আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে।