ঢাকাWednesday , 8 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু নির্যাতন আইন সংস্কার দাবি শিক্ষকদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ধর্ষক আর রাজাকারের কোন পার্থক্য নেই। যদি রাজাকারের মানবতাবিরোধী অপরাধের কারণে ফাঁসি হয়, তাহলে ধর্ষকেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।
এসময় নারী ও শিশু নির্যাতনের যে আইন বাংলাদেশে প্রচলিত আছে, তার সংস্কার করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মাকসুদ কামাল বলেন, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনা প্রমাণ করে দেশের প্রশাসন কতটুকু দায়িত্বজ্ঞানহীন। দেশের একটি সর্বোচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে জায়গায় নিরাপদ নয়, সে জায়গায় মফস্বল এলাকার মেয়েরা কোন অবস্থায় আছে তা প্রমাণিত হয়।’
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘সুস্থ, সুন্দর, সামাজিক পরিবেশের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মুজিব বর্ষে আমাদের শপথ হোক দেশ হবে ধর্ষকমুক্ত। দেশকে ধর্ষকমুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আহবান জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের চেয়ারপারসন ড. সানজিদা আক্তার, যুগ্ম সম্পাদক জেড এম পারভেজ সাজ্জাদ, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফ উল্লাহ ভুইয়া, গণিত বিভাগের অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবা নাসরীন, সাবেক প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ, সহকারী প্রক্টর আব্দুর রহিম প্রমুখ।