ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতনকারীরা কাপুরুষ, রুখতে দুর্নীতি বন্ধ জরুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কাপুরুষরাই নারীর প্রতি নিপীড়ন ও নির্যাতন চালায়, তা রুখতে সবার আগের সামাজিক দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম।
সোমবার বিকেলে মহিলা পরিষদের উদ‌্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে তিনি বলেন, ‘সামাজিক দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অসদুপায়ে উপার্জিত অর্থ খরচের খাতও অবৈধ। নারীর প্রতি যারা নিপীড়ন, নির্যাতন চালায় তারা কাপুরুষ। তাদের রুখতে হলে সামাজিক দুর্নীতি রুখতে হবে।’
রাজু ভাস্কর্যের সামনের ওই মানববন্ধনে ডা.ফওজিয়া মোসলেম বলেন, ধর্ষণ, নির্যাতনের ঘটনা বাড়লেও কেবল নুসরাতকে যৌন হয়রানি ও হত্যার বিচার হয়েছে। বাকি একটি’রও সুষ্ঠু বিচার কিংবা তদন্ত আমরা দেখতে পাই নি। ’
এর কারণ পুরাতন আইনে ধর্ষণ ও নির্যাতনের বিচার প্রক্রিয়া, বিচারে দীর্ঘসূত্রতাকে দায়ী করে তিনি এসব বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ঢাবি পরিবারের সদস্য হিসেবে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত সকলের জন্য ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনা লজ্জার। এই ঘটনা মেনে নেয়া যায় না, হতে পারে না। আমরা চাই, যারা এই ধর্ষণের ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা হোক, পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীর সামাজিক সম্মান রক্ষার সব ব্যবস্থা যেন করা হয়।’
মানববন্ধুনে বক্ত‌ব‌্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রেখা চৌধুরী, শিক্ষার্থী সুয়িলা সাফারা, লিগ্যাল অ্যাডভোকেসির পরিচালক অ্যাড.মাকসুদ আক্তার, জনা গোস্বামী প্রমুখ।