ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৮৫০০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ইয়াবা উদ্ধারের বিষয় জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোস্তাইন হোসাইন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে ফিরিঙ্গী বাজার ব্রিজঘাটস্থ মমতাজ হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাভার্ডভ্যানে (রেজিঃ নং ঢাকা মেট্রো-ড-১৪-৬৯০৯) তল্লাশি চালিয়ে ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কক্সবাজারের রামু হতে ইয়াবা কিনে কার্ভাডভ্যানে বিশেষভাবে লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কার্ভাডভ্যানে করে ইয়াবা পাচার করে আসছেন।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পাচারে ব্যবহৃত কাভার্টভ্যান জব্দ করা হয়েছে।