ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবকের খণ্ড খণ্ড করা লাশ উদ্ধার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় মস্তক ও হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তিন ব্যাগভর্তি লাশের খণ্ড উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শের-ই বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় লাশের বড় অংশ উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (সাউথ) এস এম শাকিলুজ্জামান বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে, লাশের মাথা, পা ও হাত ছিল না। পরে দুপুরে ফারাজিপাড়াস্থ সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন থেকে দুটি ব্যাগে থাকা মাথাসহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে দিয়েছে।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।