ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সেন্টমার্টিন গেছে পাঁচটি জাহাজ।
টেকনাফের ইউএনও মো. রবিউল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে একদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল।
ইউএনও বলেন, ‘সকালে টেকনাফ স্থলবন্দরের জেটিঘাট থেকে পর্যটকবাহী ৫টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে। এসব জাহাজে করে সেন্টমার্টিন বেড়াতে গেছে অন্তত আড়াই হাজারের বেশি পর্যটক।’
তিনি বলেন, ‘বিকালে টেকনাফ থেকে ফেরার সময় মঙ্গলবার বেড়াতে গিয়ে রাত্রিযাপনের জন্য অবস্থানকারি ২ হাজারের বেশি আটকে থাকা পর্যটকদের নিয়ে আসা হবে। বুধবার বৈরী আবহাওয়া বিরাজ করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।’
সন্ধ্যার আগেই পর্যটকদের নিয়ে জাহাজগুলো টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে ফিরবে বলে জানান তিনি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ ড. মোহাম্মদ শহীদল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার সহ সব সমুদ্র উপকূলীয় এলাকায় আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সকাল ৯ টা থেকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা তুলে নেয়া হয়েছে।’