ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় তরুণী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার বাগানবাড়ী এলাকার রেলগেটে চলন্ত ট্রেনের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছে।
নিহত তরুণীর নাম শারমিন আকতার (১৮)। বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে এই তরুণী ট্রেনলাইন দিয়ে বাসায় ফেরার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরের দিকে তার মৃত্যু ঘটে।
নিহত শারমিন আকতার স্থানীয় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী।