ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার বেলা ১১টায় শহরতলীর ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মহসিন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় আলতাফ কাজী হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে মহসিনের বিরুদ্ধে একই এলাকার প্রতিপক্ষ আলতাফ কাজীকে হত্যার অভিযোগ ওঠে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে আসে মহসিন। আলতাফ হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল মহসিনের। বুধবার বেলা ১১টার দিকে মহসিন স্থানীয় সালিশে উপস্থিত হলে আলতাফ কাজীর ছেলেরাসহ প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় সড়কের ওপর তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।