ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মাছ ব্যবসায়ী সেন্টু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবুকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার ভোরে তাকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু এরশাদনগরের ১নং ব্লক এলাকার আব্দুর রউফের ছেলে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এরশাদনগর এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সেন্টু ২০০৬ সালে খুন হয়। ২০১৬ সালে মামলায় বাবুসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।
মামলার ২ নম্বর আসামি বাবু। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। অন্য দুই আসামি কারাগারে এবং অপরজন পলাতক।