ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।বুধবার ভোরে গুলিস্তানের কাছে বংশাল ও মঙ্গলবার রাতে নর্দ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে বংশাল থানা পুলিশ জানিায়, আজ ভোরে আলুবাজার মোড়ে ট্রাকে মালামাল তোলার সময় আব্দুর রহমানকে আরেকটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এদিকে গুলশান থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শাকিল আহমেদ তুর্য (২২) নর্দ্দা এলাকায় প্রাইভেটকার চালানোর সময় নিয়ন্ত্রণ হারায়। এতে তুর্য ও তার সঙ্গে থাকা মামাতো ভাই ফারদিন খান আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তুর্য মারা যায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।