ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি

Link Copied!

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মঙ্গলবার দুপরে অভিযুক্তকে গাজীপুর আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজুল ইসলাম উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মৃত আলাউদ্দিন চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু স্কুলে যাওয়া-আসার পথে হাফিজুল ইসলাম তাকে প্রায়ই উত্যক্ত করত। গত রোববার বিকেলে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। ওই শিশু ধর্ষণের বিষয়টি তার পরিবার ও আত্মীয়-স্বজনদের জানায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে সোমবার বিকেলে হাফিজুল ইসলামকে আটক করে গণপিটুনি দেওয়ার পর থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল আলম জানান, সোমবার রাতে এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মঙ্গলবার দুপুরে হাফিজুল ইসলামকে গাজীপুর আদালতে পাঠানো হয়।