ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে নদীর পাড় ভেঙে একজনের মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর পাড় ভেঙে মাটিচাপায় আবু ছায়েদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কমলনগরের চৌধুরীর হাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছায়েদ চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি নদীভাঙনে তার বাড়ি-ঘর বিলীন হওয়ায় তিনি চৌধুরীর হাট এলাকায় বসতি গড়েন।
আবু ছায়েদের স্বজনরা জানান, সোমবার বিকেলে মেঘনা নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে নদীর তীরে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নদীতে মাছ শিকারের সময় পাড় ভেঙে মাটিতে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
হাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, নদীর তীরে মাটিচাপায় আবু ছায়েদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দাফনের জন্য মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।