ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিকার স্কেলের আঘাতে অন্ধ হওয়ার পথে শিক্ষার্থী

Link Copied!

রংপুর প্রতিনিধি : শিক্ষকের স্কেলের আঘাতে প্রায় অন্ধ হয়ে যাওয়া পঞ্চম শ্রেণির ছাত্র আদনানের চিকিৎসার জন্য স্কুলের পরিচালক ও শিক্ষকদের দ্বারে দ্বারে ঘুরছেন তার স্বজনরা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আদনানের মা শিমু বেগম।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ছেলে আদনান নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পড়া না পারায় স্কুলের এক শিক্ষিকা স্কেল দিয়ে এলোপাতারি মারধরের করার কারণে তার ডান চোখ গুরুতর জখম হয়।
চিকিৎসার জন্য প্রথমে তাকে রংপুর থেকে ঢাকায় আনা হয়। ঢাকায় তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার করা দুঃসাধ্য হয়ে পড়েছে। প্রথমে চোখের অপারেশনের সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হলেও এখন তারা সেই সহযোগিতা করছে না। আর্থিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও তারা কোন সহযোগিতা করছে না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে শিশুটির মামা আশরাফুল ইসলাম শামীম বলেন, সানির বাবা ব্যবসায়ী মকবুল হোসেন ও তার মা শিমু বেগম ঢাকায় বসবাস করেন। গত বছরের জুলাইয়ে সানিকে নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক শাখায় ভর্তি করানো হয়। অভিযুক্ত শিক্ষিকা সাগরিকা রায়কে পুলিশ আটক করলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।এদিকে আদনান সানির মা দৈনিক পাঞ্জেরীকে বলেন, আমার শিশুর চিকিৎসার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কোন ধরনের আর্থিক সহায়তা না করে উল্টো ভয়ভীতি প্রদর্শন করছে।