ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম পবিস-৩ এর উদ্যোগে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১ম শিল্প প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সংযোগ প্রদান

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দৃঢ় সংকল্পকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে সমগ্র বাংলাদেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। যার মধ্যে মীরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজীতে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ অন্যতম। এই অর্থনৈতিক অঞ্চলটির আয়তন প্রায় ২৫০০০ একর এবং অনেকটা অংশ জুড়ে রয়েছে মীরসরাই। অর্থনৈতিক অঞ্চলের প্রধান উদ্দেশ্য হছে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোক্তাদের মাধ্যমে দ্রুত শিল্পায়ন নিশ্চিত করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সরকারের এই মহতী উদ্যোগকে ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় বসবাসকারী বেকার যুবকদের প্রশিক্ষণ ফি ব্যতীত ইলেক্ট্রেশিয়ান ট্রেনিং দেওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে অবকাঠামোগত বিভিন্ন কাজের জন্যে কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সংযোগ প্রদান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে একাধিক শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কাজে বিদ্যুৎ চাহিদা মোতাবেক চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বরাবর আবেদন করেছেন। চট্টগ্রাম পবিস-৩ আবেদনের সাথে সাথে লাইন নির্মাণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিদ্যুৎ প্রদানে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২ মেগাওয়াট অবকাঠামো তৈরির কাজে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে উক্ত অর্থনৈতিক অঞ্চলে। বর্তমানে আবেদনকৃত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে গতকাল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এলাকায় ১ম শিল্প প্রতিষ্ঠান হিসেবে Jinyuan Chemical Industry Ltd.-কে বিদ্যুৎ সংযোগ প্রদান করছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩। উক্ত প্রতিষ্ঠান খুব দ্রুত তাদের উৎপাদন শুরু করবে।
এছাড়াও গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বেজার চেয়ারম্যান পবন চৌধুরী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এলাকা পরিদর্শনকালে অর্থনৈতিক অঞ্চলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রাম পবিস-৩ এর জেনারেল ম্যানেজার শাহ্ জুলফিকার হায়দার (পিইঞ্জ)-কে বৈদ্যুতিক সংযোগ কর্মকান্ডের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) অর্থনৈতিক অঞ্চলে দ্রুত এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগে নির্দেশনা প্রদান করেন।