ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আ.লীগ প্রার্থীদের মনোনয়নপত্র জমা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী ।
চেয়ারম্যান পদে মো.সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে আজম পাশা চৌধুরী রুমেল ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আনজুমান পারভিন রুনু’র পক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার মনোনয়নপত্র জমা দেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার হোসেন প্রার্থীদের এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পৌরসভা আ’লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু প্রমূখ।