নিজস্ব প্রতিবেদক : হার্টের সমস্যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন স্পিকার।
রোববার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাকে আইসিইউতে নেয়া হলেও বর্তমানে সিসিইউতে রাখা হয়েছে।

