ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার হাজিরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ শুনানি পিছিয়ে আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ তারিখ ঠিক করেন।
বুধবার মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। এ জন্য বেলা পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। খালেদা জিয়া আদালতে আসার কিছু সময় পরই বিচারক এজলাসে উঠলে আদালতের কার্যক্রম শুরু হয়।
শুরুতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ মামলায় যেসব কাগজপত্র দাখিল করেছে তার অনেক কিছুই আমরা পায়নি। মাননীয় আদালত, এর আগের শুনানিতে আপনি মামলার আলামতসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনো সেগুলো হাতে পাইনি। তাই আমরা শুনানি করতে পারছি না। আমাদের সময় দেন। নথি হাতে পেলে আমরা শুনানি করব।’
শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৮ মার্চ ধার্য করেন। দুপুর ১টা ৫মিনিটের দিকে আদালতের কার্যক্রম শেষে খালেদা জিয়াকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। ৭ আসামি মারা গেছেন।