ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ২০ মার্চ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না সেই বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আগামী ২০ মার্চ ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটি আদেশের জন্য ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আবারো খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে শুনানি করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২০ মার্চ মামলাটি আদেশের জন্য রাখেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এ তথ্য জানান। এ নিয়ে সাতটি ধার্য তারিখ আদেশের জন্য পার হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন এ বি সিদ্দিকী। গত বছরের ৩০ জুন অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। এরপর গত ১৬ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।