ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পথে ঘুরেছি, আমাদের একটি বাড়ি ভাড়া করতে দেয়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাংসদ মাহী বি চৌধুরী বলেছেন, পথে পথে ঘুরেছি, আমাদের একটি বাড়ি ভাড়া করতে দেওয়া হয়নি। রোববার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার বাবাকে (সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী) অবৈধভাবে, অসাংবিধানিকভাবে অপসারণ করার পর ওই বছর ৩০ এপ্রিল ভোর রাতে তৎকালীন সরকারের নির্দেশে আমাদের বাড়িতে হামলা করা হয়। আমরা এক কাপড়ে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি তারপর তিন মাস আমরা বারিধারায় একটি বাড়ি ভাড়া করার চেষ্টা করেছি। যেখানে গেছি তৎকালীন সরকারের এজেন্সি তাদের বাড়ির মালিকদের হুমকি দিয়েছে। বারণ করেছে বাড়ি ভাড়া না দেওয়ার জন্য। তিন মাস পথে পথে ঘুরেছি। আমাদের একটি বাড়ি ভাড়া করতে দেওয়া হয় নাই।
তিনি বলেন, মা তো রাজনীতি করেন না, আমার বোনরা রাজনীতি করে না। আমার স্ত্রী রাজনীতি করে না। সেদিন তারা বার বার আমাকে প্রশ্ন করেছেন ঘুমন্ত অবুঝ শিশুদের আগুনের পোড়ানোর রাজনীতি, এটা কেমন রাজনীতি? কেন এতো ক্ষোভ, এতো রাগ, কিসের জন্য? আমরা জবাব দিতে পারিনি। আজকে ১২ বছর পেরিয়ে গেছে। ৩০ এপ্রিলের ঘটনায় আমরা একটা মামলা করেছিলাম সেই মামলার অগ্রগতি দূরের কথা একটি তদন্ত রিপোর্টও দেওয়া হয়নি। এজন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলাটির যেন তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়।
মাহী বলেন, বিকল্পধারা জন্মের পর কীভাবে মহাখালীতে আমাদের ওপর আক্রমণ করা হয়। ২০০৬ সালের প্রথম দেড় বছরে আমাকে ২৯ বার শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। আমি বাংলাদেশের যেখানে গেছি আমার ওপর আক্রমণ করা হয়েছে। আমি নিউইয়র্কে গেছি প্রবাসীদের অনুষ্ঠানে সেখানে আমার ওপর আক্রমণ করা হয়েছে। আমাদের মহাসচিবের ৭টা ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে। আমরা ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা দেখেছি। আমরা বাংলা ভাই জঙ্গিবাদের উত্থান দেখেছি। বিরোধী দলীয় নেতাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা দেখেছি।