ঢাকাSaturday , 16 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দা জাকিয়া নুর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন।
শনিবার দুপুরে সংসদে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতারা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার আগে গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সৈয়দা জাকিয়া নুর। তিনি আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।