ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিং সেটে আহত দক্ষিণ ভারতের দর্শকপ্রিয় অভিনেতা নানি

Link Copied!

বিনোদন ডেস্ক : শুটিং সেটে আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা নানি। গৌতম তিনানুরি পরিচালিত তেলেগু ভাষার ‘জার্সি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এ সিনেমার শুটিং সেটে নাকে আঘাত পেয়েছেন এই অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিনেমাটির শুটিং ইউনিটের একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘শুটিং সেটে নানি নাকে ব্যথা পেয়েছে। সিনেমাটির বিশেষ একটি দৃশ্যের শট দেওয়ার সময় আঘাত পান তিনি। তবে আঘাত গুরুতর নয়। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং করবেন এই অভিনেতা।’
খেলাধুলা ভিত্তিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ প্রসঙ্গে পরিচালক গৌতম তিনানুরি বলেন, ‘একটি মৌলিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। কিছু মানুষ নির্ধারিত একটি বয়সে তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে এবং তারা সফল হয়। তারা লেট ব্লুমার্স হিসেবে পরিচিত। বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন এমন অনেক গল্প রয়েছে। কিন্তু আমরা ক্রীড়াঙ্গনটা বেছে নিয়েছি। লেট ব্লুমার্সের ধারণাটা এই অঙ্গনে কিছুটা কঠিন। কারণ খেলাধুলার ক্ষেত্রে ফিটনেস জরুরি। নির্দিষ্ট বয়সের পর খেলাধুলায় প্রতিযোগিতা করাটা অনেক কঠিন। জার্সি সিনেমার গল্পটি এমন এক ব্যক্তির- যে বিয়ে করেছেন তার স্ত্রী ও সন্তান রয়েছে। এ অবস্থায় লক্ষ্য স্থির করেন-তিনি ভারতীয় একজন ক্রিকেটার হবেন।’
‘ইউ-টার্ন’ সিনেমা খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা শ্রীনাথ ‘জার্সি’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীতায়োজন করছেন অনিরুদ্ধ। আগামী ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।