ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম নির্মাণ করেছেন ‘আমার প্রেম আমার প্রিয়া’ নামে চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু-পরীমনি। অনেক আগেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় সিনেমাটি। এবার সব সংশয় কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ তথ্য জানিয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।
এ প্রসঙ্গে পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করেছি। গত বছর সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে উঠেনি।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে কমেডি, রোমান্সসহ বেশ কিছু ভালোলাগার দৃশ্য রয়েছে। আশা করছি, আরজু-পরী অভিনীত সিনেমাটি দর্শক খুব ভালোভাবে নিবেন।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।