ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসির উইলিয়ানকে চায় বার্সা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জানুয়ারির চলমান দলবদলে উইলিয়ানের ক্লাব পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছে। ব্রাজিলিয়ান এ তারকাকে লা লিগার ক্লাব বার্সেলোনা দলে চাইছে বলে গুঞ্জন ইংলিশ ও স্প্যানিশ গনমাধ্যমগুলোর।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দারুণ ফর্মে থাকা উইলিয়ানের জন্য নাকি ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত বার্সা। তবে আগামী গ্রীষ্মের দলবদলের আগে ৩০ বছর বয়সি এ তারকাকে হাতছাড়া করতে চাইছে না স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
উইলিয়ান ছাড়াও ইডেন হ্যাজার্ড ও ক্যালম হাডসন ওডোইয়ের মতো চেলসির তারকা খেলোয়াড়রা ইউরোপের বেশ কিছু নামিদামি ক্লাবের নজড়ে রয়েছেন। গত কয়েক ট্রান্সফার উইন্ডোতে বেলজিয়ান তারকা হ্যাজার্ডকে নিজেদের শিবিরে পাওয়ার তোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এফএ কাপের শেষ ম্যাচে চেলসির হয়ে গোল করা ইংলিশ তারকা হাডসন ওডোইকে এবার অ্যালিয়েঞ্জ অ্যারেনাই চাইছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ।
২০১৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে আনজাই মাখাচাখালা হয়ে চেলসিতে যোগ দেন উইলিয়ান। ব্লুজদের হয়ে সব প্রতিযোগিতায় এখনো পর্যণ্ত ১৮৮ ম্যাচে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান এ তারকা। আর এসব ম্যাচে ক্লাবটির হয়ে ২৮টি গোল করেছেন সেলেসাও অ্যাটাকিং এ মিডফিল্ডার।