ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন মোরাতা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চেলসির স্ট্রাইকার আলভারো মোরাতা ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত সময়ের জন্য ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।
২৬ বছর বয়সি মোরাতা ২০১৭ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন। তখন থেকে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি ৪৭ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন।
ইংলিশ ক্লাবটির হয়ে তার সবশেষ ম্যাচটি খেলেছেন গত ৫ জানুয়ারি এফএ কাপে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। সেই ম্যাচে দলের ২-০ গোলে জয়ের ম্যাচে দুটি গোলই করেছিলেন তিনি।
রোববার স্পেনে মোরাতার মেডিক্যাল পরীক্ষা হয়। এর পরদিনই আনুষ্ঠানিকভাবে তার অ্যাটলেটিকোতে যোগ দেওয়ার খবর এলো। গত সপ্তাহে ধারে চেলসিতে যোগ দেন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। এরপরই মোরাতা চেলসি থেকে অ্যাটলেটিকোতে গেলেন।
অ্যাটলেটিকোর হয়ে খেলতে তর সইছে না স্প্যানিশ এই স্ট্রাইকারের, ‘আমি খুব খুশি এবং গর্বিত এখানে এসে। অনুশীলন শুরু করতে, নতুন সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং খেলতে আমার তর সইছে না।’