ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের অনুরোধে অন্তত ২০০ বার ভ্রু কাঁপিয়েছি

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের মালায়ালাম সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। তার অভিনীত প্রথম সিনেমা ‘ওরু আদার লাভ’। সিনেমাটির ‘মানিক্য মালরায়া পুভি’ শিরোনামের গানে এই অভিনেত্রীর ভ্রু কাঁপানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করে। কাজল নয়না এ অভিনেত্রীর চোখের ইশারা আর হাসির জাদুতে মুগ্ধ হন অসংখ্য দর্শক। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হন এ অভিনেত্রী।
চোখের ইশারায় দর্শকদের হৃদয় জয় করলেও কিছুটা বিড়ম্বনাও তৈরি হয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রিয়া প্রকাশের। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভ্রু কাঁপানোর ভিডিওটি আপনাকে এতটা খ্যাতি এনে দেবে তা কী কখনো ভেবেছিলেন?
এমন প্রশ্নের জবাবে প্রিয়া প্রকাশ ভারিয়ার সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই খ্যাতি আমি উপভোগ করছি। আমি কখনো ভাবিনি ভ্রু কাঁপানোর দৃশ্যটি এত বড় বিষয় হয়ে দাঁড়াবে। এখনো আমি জানি না, এটি কীভাবে ভাইরাল হয়েছিল। যদিও এটি ছোট একটি ভিডিও ছিল। এই দৃশ্যটি এক টেকেই সম্পন্ন করেছিলাম। পরিচালক আমাকে আকর্ষণীয় লুক দেওয়ার কথা বলেছিলেন। পরিচালকের কথা মতো আমিও তাই করেছিলাম। আমি জানি না, মানুষ এই ভ্রু কাঁপানোর মধ্যে কী পেয়েছেন। এখনো যেখানেই যাই, সবাই আমাকে ভ্রু কাঁপানোর কথাই বলেন। এতে আমি বিরক্ত হই না কিন্তু উদাস হয়ে যাই। কারণ মানুষের অনুরোধে অন্তত ২০০ বার ভ্রু কাঁপিয়েছি।’
মানুষের এই আগ্রহ আপনি কী উপভোগ করেন? জবাবে প্রিয়া প্রকাশ বলেন, ‘এই বিষয়টি ঠিক কীভাবে ম্যানেজ করা যায় সে চেষ্টা করছি। খ্যাতি পেলেও আমার জীবনটা আমূল পাল্টে যায়নি। আমি এখনো সেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে লোকাল বাসে কলেজে যায়। কিন্তু আমি আমার প্রাইভেসি হারিয়েছি। মানুষ প্রায়ই সেলফি তুলতে চায়। এটা আমি উপভোগ করি।’
প্রিয়া প্রকাশ অভিনীত ‘উরু আডার লাভ’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এদিকে শোনা যাচ্ছে, বলিউডে করন জোহর পরিচালিত ‘তখত’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়া। সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন প্রিয়া। এ সময় ভিকি ও রণবীর সিংয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হন তিনি। তারপরই গুঞ্জন উঠেছে, করন জোহরের সিনেমায় কাজের বিষয়ে আলোচনা করতেই এসেছিলেন প্রিয়া। ধারণা করা হচ্ছে, এটি ‘তখত’ সিনেমা হবে।
এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ‘তখত’। এর আগে সিনেমাটি প্রসঙ্গে করন জোহর জানিয়েছেন, মুঘল সিংহাসন ও ঐতিহাসিক যুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এতে একটি পরিবারের গল্প দেখানো হবে। সিনেমাটিতে অভিনয় করবেন অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকার, ভিকি কৌশল ও রণবীর সিং প্রমুখ।