ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী, সংগীতশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সেলিব্রেটি ব্যাডমিন্টন লিগ’। গতকাল রবিবার বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনে (বিএফডিসি) শুরু হয়েছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে ব্যাডমিন্টন খেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, পরিচালক সমিতির নেতা শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা। এ আয়োজনের তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন মইনুল হক রোজ।
এ সময় পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এখানকার আয়োজক লিমন আহমেদকে সাধুবাদ জানাতেই হবে। অল্প সময়ে অনেক বড় একটা আয়োজন করে ফেলেছে। এটা দিয়ে প্রমাণ হয় আমাদের তরুণরা একেকটা হীরের খণ্ড। একটু উৎসাহ পেলেই জ্বলে উঠতে পারে। আমি এই তরুণদের উপরেই আস্থা রাখি। আমি চাইব, এ যাত্রা কখনো যেন না থামে।’
অপু বিশ্বাস বলেন, ‘এটি তারকাদের জন্য দারুণ একটি আয়োজন। আমার সহকর্মীরা খেলায় অংশ নিচ্ছেন। সুন্দর একটি টুর্নামেন্ট হবে বলে আশা করছি।’
আয়োজনের প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখী হয় শিল্পী সমিতির জয়-জন ও কাজী শুভ-প্রত্যয় খান। দ্বিতীয় ম্যাচে আনিসুর রহমান মিলন-সাইফ চন্দন ও শিমুল খানের দলের চিত্রনায়ক নিরব ও ভিলেন ডন মুখোমুখী হন।
নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। তাদের মধ্যে আছেন সংগীতশিল্পী আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, তানভির তারেক, চিত্রনায়ক ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, চিত্রনায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সানজু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল-অপূর্ব, রানা, বিনোদন সাংবাদিক রুদ্র রুদ্রাক্ষ, মানজুর কাদের জিয়া, ইমরুল নূর ও পান্থ আফজাল।
এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
এই আয়োজনের মধ্য দিয়ে আয়োজকরা বিনম্র শ্রদ্ধা জানান সদ্য প্রয়াত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, বাংলা ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে।