ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইলিয়ানের গোলে শেষ ষোলোতে চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত হয়েছে চেলসির। শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে উইলিয়ানের নৈপুণ্যে জয় পেয়েছে মাউরিসিও সারির দল। স্টামফোর্ড ব্রিজে শেষ ষোলোতে উঠার লড়াইয়ে শেফিল্ডের মুখোমুখি হয় চেলসি। এ ম্যাচে স্বাগতিকদের হয়ে উইলিয়ানের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন ক্যালাম হাডসন ওডোই। তাদের গোলে শেফিল্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় ব্লুজরা।
ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে নেন উইলিয়ান। ডি-বক্সের মধ্যে সেসার আসপিলিকুয়েতাকে স্যাম হাচিনসন ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেটি কাজে লাগিয়ে সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান।
বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে হাডসন ওডোইয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের ৮৩ মিনিটে শেফিল্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উইলিয়ান। তার জোড়া গোলের পর ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
নাপোলি থেকে চেলসিতে আসার পর এই ম্যাচের মধ্যে দিয়ে অভিষেক হয়েছে গঞ্জালো হিগুয়েনের। ম্যাচের ৮২ মিনিটের সময় আর্জেন্টাইন এ তারকার বদলি হিসেবে মাঠে নামানো হয় ওলিভিয়ের জিরুকে।