ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভানির জোড়া গোলে পিএসজির দাপুটে জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দলের তারকা খেলোয়াড় নেইমারের অনপুস্থিতিতে ঝলক দেখালেন এডিনসন কাভানি। তার সঙ্গে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ও অ্যাঙ্গেল ডি মারিয়া। তাদের গোল উৎসবের দিনে রেনেকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রেনেকে স্বাগত জানায় পিএসজি। চেনা মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোলের দেখা পান কাভানি। তার সঙ্গে একটি করে গোল পান এমবাপে ও ডি মারিয়া। আর তাতেই রেনের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পায় থমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচের সপ্তম মিনিটে কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধেই (২৮ মিনিটে) এ গোলের শোধ দিতে সক্ষম হয় রেনের সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াং।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ১১ মিনিটের মধ্যেই তিন গোল করে এগিয়ে যায় তারা। ম্যাচের ৬০ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। তার এ গোলে অবদান রাখেন থিয়াগো সিলভা।
৬৬ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে কোনাকুনি শটে রেনের জালে বল পাঠান ফরাসি এ তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটার ১৮তম গোল। ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উরুগুইয়ান তারকা কাভনি। ড্রাক্সলার ও এমবাপের সহায়তায় এ গোলটি করেন তিনি। চলতি লিগে এটা তার ১৬তম গোল।
লিগে চলতি মৌসুমে অপরাজিত পিএসজি ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে । ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।