ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মশ্রী কাদের খান, পদ্মভূষণ মোহনলাল

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা কাদের খানকে প্রদান করা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় সম্মানসূচক ‘পদ্ম’ পদক। পদ্মশ্রী (মরণোত্তর) পদকের জন্য বিবেচিত হয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ বছর পদ্ম পদকের জন্য ১১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। অভিনেতা মনোজ বাজপেয়ী ও অভিনেতা-কোরিওগ্রাফার প্রভু দেবাও পাচ্ছেন পদ্মশ্রী পদক। শিল্প, অভিনয় ও সিনেমা ক্ষেত্রে অবদানের জন্য কাদের খান ও মনোজ বাজপেয়ীকে পদ্মশ্রী পদক দেয়া হচ্ছে। অন্যদিকে শিল্প ও নাচে অবদানের জন্য পদক পাচ্ছেন প্রভুদেবা।
মালায়ালাম সুপারস্টার মোহনলাল পাচ্ছেন পদ্মভূষণ পদক। সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেয়া হচ্ছে। এছাড়া শিল্প, কণ্ঠ ও সিনেমা ক্ষেত্রে অবদানের জন্য কম্পোজার শংকর মহাদেবা এবং শিল্প ও সংগীতে অবদানের জন্য ড্রামার শিবামানি পদ্মশ্রী পদক পাচ্ছেন।
পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।