ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইটি ফেয়ার উদ্বোধন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : বন্দরনগরী চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি বিষয়ে বড় আয়োজন দ্বিতীয় চট্টগ্রাম আইটি ফেয়ার ২০১৯ উদ্বোধন হয়েছে। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আয়োজিত এই আইটি ফেয়ারের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা ও চট্টগ্রামের ৩০টি আইটি বিষয়ক প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে শুরু হয়েছে এই মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে একাধিক আইটি পার্ক, আইটি ভিলেজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামে আইটি সিটি হবে বলে আশা প্রকাশ করে ব্যারিস্টার নওফেল বলেন তথ্যপ্রযুক্তি খাতে আমরা এগিয়ে যাচ্ছি। খাদ্য উৎপাদন, বাজারজাত করা, খাদ্যপণ্য তৈরি করার বিভিন্ন ধাপের মতো তথ্যপ্রযুক্তি খাতেও অনুরূপ ধাপ আছে। এক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। বিনিয়োগ করতে হবে।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে ব্যবসা করেন। সময় এসেছে, সচেতন হতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও চট্টগ্রামের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মেলার সহযোগী আয়োজক সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।