ঢাকাFriday , 25 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশালের কথায় গাইলেন অনুপম

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। গভীর প্রেম, জীবনবোধ এবং সমৃদ্ধ কথার জীবনমুখী-দর্শনভিত্তিক গান সৃষ্টি করে দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।
অনুপম নিজের লেখা গানের বাইরে কণ্ঠ দেন না বললেই চলে। নিজ কণ্ঠের গানগুলোর গীতিকাব্য রচনা, সুরারোপ করা এবং সংগীত নিজেই করে থাকেন। জনপ্রিয় এই সংগীতশিল্পী প্রথমবার বাংলাদেশের গীতিকবির লেখা একটি গানে কণ্ঠ দিলেন। ‘পারছি তো খুব’ শিরোনামের গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম।
‘পারছি তো খুব/লুকোতে ব্যথা/জলভরা দু’চোখ/মন কি তোমার/চাই না কভু/আমার ভালো হোক’ এমন কথার গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন অনুপম রায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সংগীতও চমৎকার হয়েছে। তাই গান করব না-এই কথা বলার সাহস পাইনি। গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।’
অনুপমের গাওয়া গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন জুয়েল রানা। এতে দেখা যায়, অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে। গতকাল বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।