ঢাকাFriday , 25 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টটেনহ্যামকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কারাবাও কাপের সেমিফাইনাল প্রথম লেগে টটেনহ্যামের কাছে তাদের ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল চেলসি। বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে টটেনহ্যামের মুখোমুখি হয় ব্লুজরা। ঘরের মাঠে তারা ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। কিন্তু দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। তাতে করে সমতা ভাঙতে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি।
# ২৪ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালেম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মাউরিজিও সারির শিষ্যরা।
# এ নিয়ে গেল ১৬ বছরে সব ধরনের প্রতিযোগিতায় ১৫তম ফাইনালে উঠল চেলসি।
বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে লিড নেয় চেলসি। এ সময় কর্নার থেকে বল পেয়ে শট নেন এন’গোলো কান্তে। তার নেওয়া শট টটেনহ্যামের দুইজন খেলোয়াড় ও গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে গিয়ে জালে আশ্রয় নেয়। ৩৮ মিনিটে ইডেন হ্যাজার্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে চেলসি।
অবশ্য বিরতির পর ম্যাচে সমতা ফেরায় টটেনহ্যাম। ম্যাচের ৫০ মিনিটে ড্যানি রোজের ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান ফার্নান্দো লরেন্তে। তাতে দুই লেগ মিলিয়ে ম্যাচে ফেরে সমতা (২-২)। এই সমতা আর ভাঙেনি নির্ধারিত ৯০ মিনিটে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চেলসির উইলিয়ান, সিজার আজপিলিকুয়েতা, জর্জিনহো ও ডেভিড লুইজ নিজেদের কিক থেকে গোল করেন। অন্যদিকে টটেনহ্যামের ক্রিস্টিয়ান এরিকসেন, এরিক লামেলা তাদের শট থেকে গোল করতে পারলেও এরিক ডায়ার ও লুকাস মোরা গোল করতে ব্যর্থ হন। তাতে ৪-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে চেলসি।