ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারহানের ওপর নাখোশ ফারাহ?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ফারহান আখতার ও কোরিওগ্রাফার ফারাহ খান। নির্মাতা হিসেবেও রয়েছে তাদের খ্যাতি। ব্যক্তিজীবনে তারা ভাই-বোন (কাজিন)। ছোটবেলা থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। কিন্তু বর্তমানে নাকি তাদের মধ্যে চলছে মনোমালিন্য।
গত বছর বলিউডে ‘মি টু’ আন্দোলনের সময় থেকে তাদের বন্ধুত্বে চিড় ধরে। ওই সময় ফারাহ খানের ভাই পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এমনকি হাউসফুল-ফোর সিনেমার পরিচালকের দায়িত্ব থেকে তাকে বাদ দেয়া হয়। সেই সময় সাজিদ খানের বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন ফারহান। বিষয়টি ঠিক মেনে নিতে পারেননি ফারাহ। সেই থেকে ফারহানের ওপর নাখোশ তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সাজিদের সমর্থন করে ফারহান কথা বলবে ফারাহ এমনটা চাননি। কিন্তু, অন্তত সেই সংকটময় মুহূর্তে ফারহান ও তার বোন জয়া আখতার তার পাশে থাকবে বলে তিনি আশা করেছিলেন। এর পরিবর্তে টুইটারে সাজিদের সমালোচনা করেন ফারহান, যা পরিবারের সদসদ্যের কাছে সাজিদকে আরো ছোট করেছে।’
শুধু তাই নয়, সাজিদের ওপর যখন যৌন হেনস্তার অভিযোগ ওঠে একই সপ্তাহে একটি পার্টির আয়োজন করেন ফারহান। এতে আরো মর্মাহত হন ফারাহ। সূত্রটি আরো বলেন, ‘এটি খুবই দুঃখজনক ব্যাপার। এমন অবস্থা যে, ফারহানের পরিবার ফারাহ ও তার ভাইকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়েছে।’