ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শামি-কুলদ্বীপে জয়ে শুরু ভারতের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বল হাতে মোহাম্মদ শামি ও কুলদ্বীপ যাদবদের তান্ডবের পর ব্যাট হাতে শেষটা রাঙিয়েছেন শিখর ধাওয়ান ও কোহলি। আর তাতেই নিউজিল্যান্ডে ওয়ানডেতে জয়ে শুরু টিম ইন্ডিয়ার।
নেপিয়ারে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৫৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করতে নামার পর মাঝপথে বৈরি আবহায়ায় কিছুক্ষণ বন্ধ রাখতে হয় খেলা।এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাড়ায় ৩৪.৫ ওভারে ১৫৬ রান। সেই লক্ষ্য তাড়ায় ৮৫ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় বিরাট কোহলির দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪১ রানের সময় রোহিত শর্মাকে হারায় ভারত। ব্যক্তিগত ১১ রানে ব্রেসওয়েলের বলে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ানের ৯১ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়৷ ব্যাটসম্যানদের মধ্যে ধাওয়ান ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান করেন। ১০৩ বলে ৬ চারে এ ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৪৫ রান করে আউট হয়েছে অধিনায়ক বিরাট কোহলি। আর ধাওয়ানের সঙ্গে ১৩ করে অপরাজিত ছিলেন আম্বাতি রাইডু।
এর আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামির রেকর্ড ছোঁয়ার দিনে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন রস টেলর। এছাড়া মিচেল স্যান্টনার ১৪, হেনরি নিকোলাস ১২ ও টম লাথাম ১১ রান করে আউট হয়েছেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ১৫৭ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
বল হাতে ভারতের হয়ে কুলদ্বীপ যাদব ৪টি ও মোহাম্মদ শামি ৩টি উইকেট নেন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন যুভেন্দ্র চাহাল।