ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লেন সেরেনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। শেষ চারে উঠার লড়াইয়ে ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরেছেন ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেরেনাকে ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে হারিয়েছেন চেক ললনা ক্যারোলিন প্লিসকোভা।
প্রাক্তন নম্বর ওয়ান সেরেনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে খেলেছেন প্লিসকোভা।প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেটেই ঘুরে দাঁড়িয়ে ৪-৬ গেমে এই সেটটি জিতে নেন মর্কিন কৃষ্ণকলি। কিন্তু পরের সেটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারলেন সেরেনা। শেষ সেটের এক পর্যায়ে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন সেরেনা। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। ষষ্ঠ বাছাইয়ের এ তারকা ৭-৫ সেটে জিতে যান।
তবে শেষ সময়ে অনেকটা চোটের কারণে হেরে যান সেরেনা। পায়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ কোর্টে বসে থাকতে দেখা গেছে তাকে। মহিলা এককে রেকর্ড গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার বিপক্ষে জয়ের পর বেশ উচ্ছ্বসিত প্লিসকোভা। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘ আমি মনে করি দ্বিতীয় সেটে সে দারুণ খেলেছে। তার বিপক্ষে আমাকে বেশ লড়াই করতে হয়েছিল। সে খুব ভালো খেলেছে। তৃতীয় সেটে জয় পাওয়াটা বেশ কষ্টের ছিল। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আমি বেশি আনন্দিত।’
সেমিফাইনালে প্লিসকোভার প্রতিপক্ষ নাওমি ওসাকার। এলিনা ভিতোলিনাকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে দিয়েই শেষ চারে নাম লিখিয়েছেন ওসাকার।