ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের প্রথম গণশুনানি বৃহস্পতিবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে আটটি বিভাগে পর্যায়ক্রমে গণশুনানির সিদ্ধান্ত হয়েছে। প্রথম গণশুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
বুধবার এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে সভাপতিত্ব করবেন এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।
জানা গেছে, বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের অংশ হিসেবেই এই গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম গণশুনানিতে সিলেট বিভাগের নিবন্ধন সনদধারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। গণশুনানিতে তারা নিবন্ধন সম্পর্কিত সমস্যা, পরামর্শ, আবেদন এবং অভিযোগগুলো উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।