ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধছেন আদিত্য-দিশা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি। অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় কাটছে তার। বাঘি-টু সিনেমার সফলতার পর সালমান খান অভিনীত ভারত সিনেমায় অভিনয় করছেন। এছাড়া এ অভিনেতার কিক-টু সিনেমাতেও দেখা যাবে তাকে।
এদিকে মুহিত সুরি পরিচালিত রোমান্টিক-থ্রিলার ঘরানার একটি সিনেমায় অভিনয় করবেন দিশা। এতে আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। এর আগে সিনেমাটিতে কৃতি স্যাননের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দিশাকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমাটির প্রেক্ষাপট ভারতের পর্যটন নগরী গোয়া। সেখানেই এটির শুটিং হবে। তবে মুম্বাইয়েও সিনেমাটির জন্য একটি বিশাল সেট তৈরি করা হয়েছে। এক-দুই মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে। এটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন।
আশিকি-টু সিনেমার পর আবারো মুহিত সুরির সিনেমায় দেখা যাবে আদিত্য রয় কাপুরকে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।